বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির *** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

ট্রাম্প কী ঠিক আছেন—তার হাতে কী হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

অনলাইনে ঘুরছে ডোনাল্ড ট্রাম্পের হাতে কালো দাগ পড়ে যাওয়ার এই ছবিটি। ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে গত এক সপ্তাহ ধরে নানা মতামত ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ দাবি করেছেন, তিনি মারা গেছেন, আবার কেউ বলেছেন গুরুতর অসুস্থ। তবে সাম্প্রতিক ছবি ও কার্যক্রমে এসব গুজব ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২রা সেপ্টেম্বর) ট্রাম্পের স্বাস্থ্য সম্পর্কে নিউজউইক জানিয়েছে, গত আগস্ট জুড়ে ট্রাম্প একের পর এক সভা ও কর্মসূচিতে অংশ নিলেও ২৬শে আগস্ট মন্ত্রিসভার বৈঠকের পর হঠাৎই তার প্রকাশ্য কর্মসূচি নিস্তব্ধ হয়ে যায়। এরপর থেকে টানা কয়েক দিন তাকে জনসমক্ষে দেখা যায়নি। এই সুযোগে একদল ষড়যন্ত্রতত্ত্ব প্রচারকারী সামাজিক মাধ্যমে নানা দাবি ছড়ায়। একপর্যায়ে ‘ট্রাম্প মারা গেছেন’ এমন হ্যাশট্যাগ দিয়ে লাখ লাখ পোস্টও করা হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে।

তবে গত শনিবার (৩০শে আগস্ট) ট্রাম্পকে ভার্জিনিয়ার গলফ ক্লাবে নাতি-নাতনিদের সঙ্গে দেখা যায়। হাতে তার স্বভাবসুলভ লাল টুপি, মুখে স্বাভাবিক হাসি। পরে তিনি ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, ‘জীবনে কখনো এত ভালো লাগেনি।’

পরদিন রোববারও গলফ খেলতে দেখা যায় তাকে। প্রাক্তন ফুটবল কোচ জন গ্রুডেনের সঙ্গেও খেলেন একটি ম্যাচ। সোমবার শ্রমিক দিবসে আবারও গলফ ক্লাবে ফিরে আসেন।

তবে ট্রাম্পকে ঘিরে স্বাস্থ্যগত কিছু প্রশ্ন উঠেছে। গত জুলাইয়ে তার রক্তসঞ্চালনজনিত সমস্যার কথা প্রকাশ করে হোয়াইট হাউস। সাম্প্রতিক ছবিতে তার গোড়ালি ফুলে থাকা এবং হাতে কনসিলার ব্যবহার চোখে পড়েছে। এর মধ্যে গত সপ্তাহে হাতে ক্ষতচিহ্ন দেখা গেলে চিকিৎসক শন বারবাবেলা দাবি করেন—ঘন ঘন করমর্দন ও অ্যাসপিরিন ব্যবহারের কারণেই এমন হয়েছে। তিনি এটিকে ‘সামান্য জখম’ বলে উল্লেখ করেন।

৭৯ বছর বয়সী ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সামান্য অনুপস্থিতিও তাই নানা জল্পনা তৈরি করে। বাইডেনের বয়স ও স্বাস্থ্য নিয়ে অতীতে ট্রাম্প নিজেই প্রশ্ন তুলেছিলেন, যা শেষে ডেমোক্র্যাট নেতার নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কারণ হয়। সেই প্রেক্ষাপটে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে এমন গুজব আরও বেশি আলোচনায় এসেছে।

তবে ছবিগুলো প্রমাণ করে, ট্রাম্প এখনো সক্রিয় রয়েছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার আসন্ন ঘোষণা আমেরিকার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দেবে বলেই ধারণা করা হচ্ছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প গুজব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250