বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ *** ‘বাংলাদেশে আওয়ামী লীগ-বিহীন রাজনীতি ভারত বেশিদিন মেনে নিতে পারবে না’ *** ভোট দিতে না গেলে 'আক্রান্ত' হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে, আতঙ্কে নেতাকর্মীরা *** বাংলাদেশ–ভারত ভালো কূটনৈতিক সম্পর্ক দেখতে চায় যুক্তরাষ্ট্র

অনন্ত-রাধিকার বিয়েতে গাইতে কত কোটি নিচ্ছেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ১২ই জুলাই মুম্বাইতে হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাদের বিয়ে হবে বলে জানা গিয়েছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। 

তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। 

ইতোমধ্যেই মুম্বাইয়ে শুরু হয়ে গিয়েছে বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার জমকালো আয়েজনে হবে অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠান। এবার তাদের সঙ্গীতের মঞ্চ কাঁপাবেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার।

আরো পড়ুন: অভিনয় ছাড়ছেন দীপিকা!

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করতে মুম্বাইয়ে পৌঁছেছেন জনপ্রিয় পপতারকা জাস্টিন বিবার। বৃহস্পতিবার পপতারকার মুম্বাইয়ে আসার বিভিন্ন ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে।

জানা যায়, ছেলের বিয়েতে এবার জাস্টিন বিবারকে গাওয়ানোর জন্য মুকেশ আম্বানিকে গুনতে হয়েছে ১০ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ১১৭ কোটি টাকা প্রায়। 

এরআগে মার্চে তাদের জামনগরে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রি-ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিহানা, দিলজিৎ দোসাঞ্জ, শাহরুখ খান, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমাররা।

সূত্র:হিন্দুস্তান টাইমস

এসি/

অনন্ত-রাধিকা জাস্টিন বিবার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250