সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস

‘পিছে তো দেখো’ ভাইরাল ভিডিওর পাকিস্তানি শিশু উমরের জন্য...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেল পাকিস্তানের শিশু তারকা উমর শাহ। ভাইরাল হওয়া ‘পিছে তো দেখো’ ভিডিওতে যে দুই ভাইকে দেখা যায়, তাদের একজন সে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার (১৫ই সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে জন্মশহর ডেরা ইসমাইল খানে মৃত্যু হয় উমরের।

উমরের পরিবার জানিয়েছে, বমি করতে গিয়ে তার ফুসফুসে তরল ঢুকে গিয়েছিল। এ থেকে দেখা দেয় হৃদ্‌রোগ। বাড়িতে একটি বিষধর সাপ পাওয়া গিয়েছিল বলেও উল্লেখ করে তার পরিবার। কিন্তু সাপের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

উমরের বড় ভাই আহমেদ শাহ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। পোস্টে তিনি লিখেন, ‘আমাদের পরিবারের ছোট উজ্জ্বল নক্ষত্র উমর শাহ আল্লাহর কাছে ফিরে গেছে। সবাই তার এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।’

এটি তাদের পরিবারের দ্বিতীয় মর্মান্তিক ঘটনা। এর আগে ২০২৩ সালের নভেম্বরে তারা তাদের ছোট বোন আয়েশাকে হারায়।

উমর তার বড় ভাইয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খ্যাতি লাভ করেছিল। ‘জিতো পাকিস্তান’ এবং ‘শান-ই-রমজান’—এর মতো জনপ্রিয় অনুষ্ঠানে হাজির হয়ে তারা সবার কাছে পরিচিত হয়ে ওঠে। প্রায়শই বিভিন্ন পোশাকে সেজেগুজে তারা মজার মজার ভিডিও তৈরি করত। তাদের ‘পিছে তো দেখো’ ভিডিওটি বেশ ভাইরাল হয়েছিল।

উমরের মৃত্যুতে বহু তারকা শোক প্রকাশ করেছেন। ‘জিতো পাকিস্তান’ অনুষ্ঠানের সঞ্চালক ফাহাদ মুস্তফা উমরের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন যে, তিনি বাকরুদ্ধ। অভিনেতা আদনান সিদ্দিকী তাকে ‘আলো, আনন্দ এবং সারল্যের প্রতীক’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমি বিধ্বস্ত। এটা বিশ্বাস করা কঠিন যে সে আর আমাদের মধ্যে নেই।’

শিশু তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250