শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ঘরের ছাদে বাস ১ লাখ ৮০ হাজার মৌমাছির!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাসার ভেতরে হাজার হাজার মৌমাছি। তা–ও আবার শোয়ার ঘরের ছাদে। ওই বাড়ির ভেতরে এখন পর্যন্ত তিনটি মৌচাক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক বছর ধরেই ঘরের ছাদের প্লাস্টারবোর্ডে এসব মৌমাছি বাসা বানিয়েছে। মৌচাকে রয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার মৌমাছি।

স্কটল্যান্ডের ইনভারনেস শহরের এই বাড়িটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম। বাড়ির মালিকের নাতি জানান, অনেক দিন ধরেই রাতের বেলায় ঘরের ভেতর তারা গুনগুন শব্দ শুনতে পাচ্ছিলেন। প্রতিবেদনে বলা হয়, প্রতিটি চাকে প্রায় ৬০ হাজার মৌমাছি রয়েছে।

ইতোমধ্যেই মৌমাছি চাষ করে এমন প্রতিষ্ঠান লচ নেস হানি কোম্পানিকে এসব মৌমাছির চাক অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন বাড়ির মালিক। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মৌমাছির চাক অন্যত্র সরিয়ে নিতে কয়েক সপ্তাহ এসব চাক পর্যবেক্ষণে রাখা হবে। আগামী বছর এসব চাক থেকে মধু উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে।

আরো পড়ুন : যে দেশে দাঁতের ডাক্তার আছেন মাত্র ২ জন!

সামাজিক যোগাযোগের মাধ্যমে এসব মৌচাকের একটি ভিডিও পোস্ট করেছে লচ নেস হানি কোম্পানি। সেই ভিডিওতে একটি বিরাট মৌচাকে হাজার হাজার মৌমাছিকে উড়তে, নড়াচড়া করতে দেখা যায়। কোম্পানির দক্ষ কর্মীদের ধারণা, বাড়ির ভেতরে থাকা তিনটি মৌচাকের একটি মৌচাক প্রায় সাত বছরের পুরোনো। বাকি দুটি গত কয়েক বছরের মধ্যে তৈরি হয়েছে। তবে তিনটি মৌচাকই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড়।

লচ নেস হানি কোম্পানির মালিক অ্যান্ড্রু কার্ড জানান, ঘরের প্লাস্টারবোর্ডের ভেতরে যে পরিমাণ মৌমাছি রয়েছে, তা তিনি ধারণাও করেননি। তিনি জানান, প্রথমে মৌমাছিদের অবস্থান বুঝতে থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হয়। এর মাধ্যমে মৌমাছির সঠিক অবস্থান শনাক্তের ব্যাপারে একটা ধারণা পাওয়া যায়।

এরপর প্লাস্টারবোর্ড খোলার কাজ শুরু করা হয়। ধারণা করা হচ্ছিলো, প্রতিটি মৌচাক তিন ফুট হতে পারে। কিন্তু বোর্ড খোলার পর দেখা যায়, একেকটি মৌচাক ৬ থেকে ৮ ফুট লম্বা। কার্ড বলেন, আমি এ পর্যন্ত যত মৌচাক দেখেছি, তার মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে বড়।

সূত্র :  বিবিসি

এস/ আই.কে.জে/

মৌমাছি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250