রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

নিয়মিত এই সবজি খেলে মুক্তি মিলবে অ্যাসিডিটির!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমরা বিকেলের নাস্তায় নানান রকম ভাজাপোড়া খেয়ে থাকি। এতে অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। পেট ফুলে থাকা, গলা বুক জ্বালাপোড়া করা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের প্রধান লক্ষণ। এজন্য নিয়মিত ওষুধ খান কমবেশি সবাই। তারপরও যেন নিস্তার মেলে না।

তবে অ্যাসিডিটি কমাতে খেতে পারেন লাউ। এই সবজিতে রয়েছে ক্যালশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, থিয়ামিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি৬, নিয়াসিন, আয়রনের মতো জরুরি সব ভিটামিন ও খনিজ। তাই শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে চাইলে নিয়মিত এই সবজি খেতেই হবে।

আরো পড়ুন : শরীরকে সুস্থ রাখতে খান কেশর চা!

এতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। যেই কারণে নিয়মিত এই সবজি খেলে দূরে থাকে একাধিক অসুখ। লাউ ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান অন্ত্রের হাল ফেরাতে সাহায্য করে। যার ফলে বাড়ে হজমশক্তি। কাছে ঘেঁষতে পারে না গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা।

লাউতে প্রচুর পরিমাণে ল্যাক্সেটিভ উপাদানও রয়েছে। যেই কারণে এই সবজি নিয়মিত খেলে সকাল সকাল পেট পরিষ্কার হয়ে যায় সহজেই। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সবজি বড় দাওয়াই। পেট ব্যথা, পেট ফেঁপে থাকার মতো সমস্যা থেকে মেলে মুক্তি। তাই এ সব সমস্যায় যারা ভুগছেন নিয়মিত পাতে লাউ রাখুন। সহজেই স্বস্তি মিলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে


লাউ অ্যাসিডিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250