শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করলো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৫ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্রের রপ্তানি স্থগিত করেছে কানাডা। দেশটির সরকারের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে একটি আন্তজার্তিক বার্তাসংস্থা।

চলতি মার্চ মাসের শুরুর দিকে কানাডার পার্লামেন্টে একটি অভিযোগ জমা দেন দেশটির আইনজীবীদের একাংশ ও প্যালেস্টাইনি বংশোদ্ভূত কানাডীয়রা। সেখানে তারা বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলমান থাকা অবস্থায় দেশটির কাছে অস্ত্র বিক্রি করা কানাডার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

আরো পড়ুন: টানা সাতবার বিশ্বের সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের অবস্থান কত?

এই অভিযোগকে আমলে নিয়ে সোমবার (১৮ই মার্চ) একটি রেজোল্যুশন পাস করে কানাডার পার্লামেন্ট। রেজোলুশ্যনটিতে বলা হয়েছে, কানাডা ইসরায়েলে সামরিক যোগাযোগ ইক্যুইপমেন্ট বা এই জাতীয় সরঞ্জাম ব্যতীত কোনো প্রকার প্রাণঘাতী অস্ত্র কিংবা সরঞ্জাম পাঠাবে না।

পাশাপাশি মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে প্যালেস্টাইনি ও ইসরায়েল নামের দু’টি পৃথক স্বাধীন রাষ্ট্র গঠন বা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বানও জানানো হয়েছে রেজোল্যুশনে।

উল্লেখ্য, কানাডার সমরাস্ত্রের অন্যতম শীর্ষ ১০ ক্রেতা দেশের মধ্যে ইসরায়েল অন্যতম। রেডিও কানাডার তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইসরায়েলে ২ কোটি ১০ লাখ কানাডিয়ান ডলার এবং ২০২১ সালে ২ কোটি ৬০ লাখ কানাডিয়ান ডলার সমমূল্যের সমরাস্ত্র রপ্তানি করেছে দেশটি।

সূত্র: এএফপি

এইচআ/ আই. কে. জে/ 

স্থগিত অস্ত্র রপ্তানি ইসরায়েল-কানাডা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250