সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

আরামে ঘুমের জন্য প্লেনের লাগেজ লকারে ঢুকলেন এক নারী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ১২ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

আরামে ঘুমের জন্য প্লেনের লাগেজ লকারে ঢুকলেন এক নারী। সাধের ঘুমের জন্য যুক্তরাষ্ট্রের এক নারী এমন কাণ্ড করেছেন, যা রীতিমতো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ঘটনাটি যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনের একটি ফ্লাইটের। সেখান থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে টিকটকে, যা এরই মধ্যে ৫০ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্লেনের এক নারী যাত্রী সিট ছেড়ে মাথার উপরের লাগেজ লকারে ঢুকে শুয়ে রয়েছেন। আর তার ওই কীর্তি মোবাইলে ভিডিও করার সময় হাসাহাসি করছেন ভিডিওকারী ও তার পাশের যাত্রী।

আরো পড়ুন : প্রেম ও যৌনতাহীন বিয়ের দিকে ঝুঁকছে জাপানিরা!

ভিডিওটির নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। এক নেটিজেন লিখেছেন, যখন অন্য কেউ আমার সিটে থাকে, আমি তাকে বিরক্ত করতে চাই না। আরেকজন লিখেছেন, সাউথওয়েস্ট এয়ারলাইন আপনাকে নিজের সিট ইচ্ছামতো বেছে নেওয়ার সুযোগ দেয়। আগে আসুন, আগে সেবা নিন।

জানা গেছে, এই ভিডিওটি সংশ্লিষ্ট এয়ারলাইনের নজরেও পড়েছে। তবে তারা ওই যাত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

মজার ব্যাপার হলো, লাগেজ লকারে শুয়ে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের গ্রীষ্মে স্পেনের ইবিজা থেকে ছেড়ে আসা রায়ানএয়ার এয়ারলাইনের একটি ফ্লাইটেও এমন ঘটনা ঘটেছিল।

এদিকে, ২০১৯ সালে টেনেসির ন্যাশভিল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাউথওয়েস্ট এয়ারলাইন্সের এক ফ্লাইট অ্যাটেনডেন্টও লাগেজ লকার থেকে বের হয়ে এসেছিলেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

এস/ আই.কে.জে/ 


ঘুম নারী যাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250