মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বিবিএসের তথ্য

বাড়লো মাথাপিছু আয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২২-২৩ অর্থবছরে দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত জিডিপির চূড়ান্ত হিসাবে এ তথ্য জানানো হয়েছে।

বিবিএস জানায়, ২০১৯-২০ অর্থবছরে দেশে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা। এরপর ২০২০-২১ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। পরের অর্থবছরে (২০২১-২২) মাথাপিছু আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা। 

আরো পড়ুন: নতুন মুদ্রা বিনিময় পদ্ধতি চালু বাংলাদেশ ব্যাংকের

সবশেষ ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।

ডলারের মূল্যবৃদ্ধির কারণে টাকায় মাথাপিছু আয় প্রকাশ করেছে সরকারি সংস্থাটি।

এছাড়া ২০২২-২৩ অর্থবছরে সরকারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা থাকলেও বছর শেষে তা কমে ৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়িয়েছে বলে জানায় বিবিএস।

এইচআ/ আই.কে.জে



বিবিএস মাথাপিছু আয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250