শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

১ লাখ ২০ হাজার টাকা বেতনে চাকরি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৫

#

দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় টেকনিক্যাল অ্যাডভাইজার (অ্যাডভোকেসি) পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: টেকনিক্যাল অ্যাডভাইজার (অ্যাডভোকেসি)

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: পাবলিক পলিসি, পাবলিক রিলেশনস, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক সম্পর্ক, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যানিটারিয়ান বা ডেভেলপমেন্ট সেক্টরে পলিসি অ্যাডভোকেসি, পাবলিক অ্যাফেয়ার্স বা গভর্নমেন্ট এনগেজমেন্টে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি, ক্লাইমেট মাইগ্রেশন ইস্যু ও ন্যাশনাল গভর্ন্যান্স স্ট্র্যাকচার বিষয়ে ভালো জানা-শোনা থাকতে হবে। পলিসি অ্যানালাইসিস, স্ট্র্যাটেজিক প্ল্যানিং ও ক্যাম্পেইন ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে।

বয়স: ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ঢাকা

বেতন: ১,২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া caritasrecruitment2023@gmail.com ঠিকানায় সিভি ই-মেইল করেও আবেদন করা যাবে। এই লিংকে আবেদন করার ভিডিও টিউটরিয়াল দেখা যাবে। কারিগরি সহযোগিতায় ০১৭৫৫৫১৮৬৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ই মার্চ ২০২৫।


রবি.হক/এইচ.এস

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250