শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ময়মনসিংহের বাসায় অগ্নিসংযোগের ঘটনায় যা বললেন ডাকসু নেত্রী রাফিয়া

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

ময়মনসিংহের ঢোলাদিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৯শে নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ হামলা হয়।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (২০শে নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উম্মা উসওয়াতুন রাফিয়া। তিনি লিখেছেন, ‘আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়।’

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বিকেলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়। মামলাটি করেন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন।

মামলার এজাহারে বলা হয়েছে, রাত ২টা ৫০ থেকে ৩টার মধ্যে বিকট শব্দে পরিবারটির ঘুম ভেঙে যায়। সকালে বাসার গেটে নামলে দেখা যায়, গেটের অংশবিশেষ পুড়ে কালো হয়ে গেছে এবং সামনে পোড়া ছাই পড়ে আছে। আশপাশে কেরোসিন ও পেট্রলের গন্ধও পাওয়া যায়। 

এজাহারে আরো অভিযোগ করা হয়, অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। রাফিয়ার মা জিন্নাত মহল বলেন, ‘আমার কারো সঙ্গে শত্রুতা নেই। আমার মেয়ের রাজনৈতিক তৎপরতার কারণেই এই হামলা হয়েছে বলে মনে করি। ঘটনার পর আমরা ভয় পাচ্ছি।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উম্মা উসওয়াতুন রাফিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250