শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেবে নতুন সরকার, প্রত্যাশা স্বজনদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪

#

গুমের শিকার ব্যক্তিদের তথ্য অবিলম্বে তাদের পরিবারকে জানানোর দাবি জানিয়েছে ‘মায়ের ডাক’। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের একটি প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’।

শুক্রবার (৩০শে আগস্ট) সকালে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই মানববন্ধন। এতে অংশ নেন মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, আইনজীবী ও নিখোঁজদের স্বজনরা।

প্ল্যাটফর্মটির সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন,  অপশক্তিগুলো এখনো দেশে অবস্থান করছে। কিন্তু গুম হয়ে যাওয়া ব্যক্তিদের তথ্যগুলো এখনো পরিবারের কাছে আসছে না।

নিখোঁজ আব্দুল কাদের মাসুমের মা আয়েশা আলী বলেন, ‘দেশ আবার স্বাধীন হয়েছে। কিন্তু আমার ছেলে এখনো ঘরে ফেরেনি। আমার ছেলে মাসুমের জন্য কি দেশ স্বাধীন হয়নি?’ এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, একটি কমিশন গঠন এবং গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বিজয় হয়েছে। স্বজনরা মনে করছেন, এই বিজয় তাদের গুম হওয়া ব্যক্তিদের ফেরত এনে দিতে পারবে। কিন্তু সত্যি হচ্ছে, এতগুলো মানুষের মধ্যে অনেকেই ফিরবেন না। এই কষ্ট সারাজীবন বয়ে বেড়াতে হবে তাদের।

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, গুম শব্দ নেই বলে বিচার করা যাবে না, এটা সঠিক নয়। এ ব্যাপারে উচ্চ আদালতের মুখ বন্ধ ছিল। আদালত এ ব্যাপারে নীরবতা পালন করেছে। কোনো হস্তক্ষেপ আমরা দেখিনি।

তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ৩০ জনেরও বেশি অংশগ্রহণকারী ন্যায়বিচার ও স্বচ্ছতার পক্ষে কথা বলেন। তাদের অনেকের হাতে স্বজনের ছবি ছিল।

ওআ/

গুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250