বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১শে আগস্ট) রাজধানীর সংসদ ভবন এলাকায় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী রীয়াজ ও মাইকেল মিলারের বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলী রীয়াজ কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে জানান।

এ সময় রাষ্ট্রদূত কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক আলী রীয়াজ আলী রীয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250