সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

অ্যাকশনে আছেন নায়িকারাও

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ২৫শে মে ২০২৫

#

ঢাকাই সিনেমায় চলছে অ্যাকশনের জোয়ার। রুপালি পর্দার নায়করা যেন প্রতিযোগিতায় নেমেছেন অ্যাকশন ও বীভৎসতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। এ কোরবানির ঈদে মুক্তির তালিকায়ও রয়েছে অ্যাকশন সিনেমার আধিক্য। নায়কদের সঙ্গে এবার অ্যাকশনে থাকছেন নায়িকারাও।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে প্রায় ১০ বছর পর শাকিব খানের সঙ্গে বড় পর্দায় কাজ করলেন জয়া আহসান। এর আগে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেবার জুটি হলেও, তাণ্ডবে এবার শাকিব-জয়া প্রতিদ্বন্দ্বী। 

সম্প্রতি প্রকাশিত টিজারে তেমনটাই বোঝা যাচ্ছে। টিজারে শাকিব খান যখন একাই সবকিছু ধ্বংস করছেন, সেখানে তার দিকে অস্ত্র তাক করতে দেখা গেল জয়াকে। বোঝাই যাচ্ছে, এ সিনেমায় অ্যাকশনগার্ল হিসেবে ভিন্ন এক জয়াকে পাওয়া যাবে।

সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমায় নায়কের মতো তাসনিয়া ফারিণকেও সমানতালে অ্যাকশন করতে দেখা যাবে। ইনসাফের পোস্টারে তার এক হাতে ছিল গোলাপের তোড়া, আরেক হাতে রক্তমাখা কুড়াল। চারপাশে আহত হয়ে পড়ে থাকা কারও হাত, কারও পা দেখা যাচ্ছে। 

গত জানুয়ারিতে ফারিণের জন্মদিনে একটি পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানান নির্মাতা সঞ্জয়। সেই পোস্টারেও দেখা যায় ফারিণের এক হাতে পিস্তল, অন্য হাতে রক্ত লেগে থাকা ধারালো চাকু। চেহারায় ছোপ ছোপ রক্তের দাগ। মেঝেতে ছড়িয়ে আছে মৃতদেহ। ইনসাফ সিনেমায় তার নায়ক শরিফুল রাজ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন মোশাররফ করিম।

অলোক হাসানের ‘টগর’ সিনেমাতেও পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশন আর ভয়াবহতার আভাস। এতে আদর আজাদের সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরি। সিনেমার ফটোশুটে হিংস্ররূপে দেখা মিলেছে পূজার। তার হাতে ছিল রক্তাক্ত হাতুড়ি। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে পূজা অভিনয় করেছেন জয়িতা নামের একটি প্রতিবাদী মেয়ের চরিত্রে।

পুলিশ কর্মকর্তা হয়ে খুনের রহস্য উন্মোচন করবেন বাঁধন। অস্ত্র হাতে তাকে অপরাধীদের পেছনে ছুটতে দেখা যাবে ‘এশা মার্ডার: কর্মফল’ নামের সিনেমায়। টিজারে দেখা যায়, একই জেলায় খুন ও ধর্ষণের শিকার হয় তিনটি মেয়ে। সব ঘটনা ঘটেছে ভালোবাসা দিবসে। 

অপরাধী ধরার মিশনে নামেন পুলিশ কর্মকর্তা লিনা, যে চরিত্রে আছেন বাঁধন। এ প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। পর্দায় চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য নারী পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেও নিয়েছেন পরামর্শ।

এইচ.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250