বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

তিন মিনিটে ১ কেজি ঝাল সস খেয়ে বিশ্ব রেকর্ড!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিশ্ব রেকর্ড গড়তে কত মানুষ কত কিছুই না করে থাকে। কেউ কেউ তো আবার একাধিকবার রেকর্ড গড়তে লেগে পড়েন। তেমনই একজন কানাডার বাসিন্দা মাইক জ্যাক। ঝাল খেয়ে অন্তত ৫ বার রেকর্ডের পর সবশেষ তিনি ঝাল সস খেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, মাত্র তিন মিনিটে প্রায় এক কেজি ঝাল সস খেয়েছেন জ্যাক। এই সস খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখে রীতিমতো নেটিজেনদের চোখ কপালে।

মাইক জ্যাক মরিচের তৈরি সিরাচা হট সস খেয়ে বিশ্ব রেকর্ডের তালিকায় নতুন করে নাম লেখালেন। মশলাদার স্পিড ইটার খ্যাত মাইক জ্যাক তিন মিনিটের মধ্যে প্রায় ১ কেজি (২ পাউন্ড ৭ আউন্স) হট সস খেয়েছেন।

আরো পড়ুন : ১৮ বছর বয়সে ১৪ পর্বতশৃঙ্গ জয়ের রেকর্ড!

জ্যাক এর আগে বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ খেয়ে ৫ বার রেকর্ড করেছেন মাইক জ্যাক। কানাডার অন্টারিও প্রদেশের বাসিন্দা মাইক সবশেষ ৬ মিনিট ৪৯ সেকেন্ডে ৫০টি ক্যারোলিনা রিপার মরিচ খেয়ে গিনেস রেকর্ড গড়েন।

এর আগে ২০২২ সালে ৯ দশমিক ৭২ সেকেন্ডে পরপর তিনটি ক্যারোলিনা রিপার খেয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। ২০১৯ সালের জানুয়ারিতে জ্যাক প্রথম রেকর্ড করেন ৯ দশমিক ৭৫ সেকেন্ডে তিনটি ভুট জোলোকিয়া মরিচ খেয়ে। ওই বছরের মার্চে এক মিনিটে ৯৭ গ্রাম পরিমাণে ভুট জোলোকিয়া মরিচ খেয়ে দ্বিতীয় রেকর্ডটি গড়েন তিনি। ২০২০ সালের ২০শে ফেব্রুয়ারি দুই মিনিটে আরও বেশি পরিমাণে ভুট জোলোকিয়া খেয়েছিলেন। 

৪২ বছর বয়সী মাইক জ্যাক জানান, তিনি রাতারাতি এমন ঝাল খাওয়া শেখেননি। দীর্ঘদিনের প্রচেষ্টা তাকে এতোটা ঝাল খাওয়ার জন্য প্রস্তুত করেছে। একাধিকবার রেকর্ড গড়েছেন তিনি। এসব প্রতিযোগিতা থেকে পাওয়া অর্থ দাতব্য কাজে ব্যয় করেন জ্যাক।

এস/কেবি

বিশ্ব রেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250