বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, তদন্ত করবে দুদক *** গভর্নরের নিয়োগ হঠাৎ বাতিল করে সমালোচনার মুখে সরকার *** মার্কিন শুল্ক নিয়ে সতর্ক ঢাকা, দেখেশুনে সিদ্ধান্ত *** মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের *** জাপান যাবেন ড. মুহাম্মদ ইউনূস, চলতি মাসেই যমুনা ছাড়বেন *** গভর্নর বদল নিয়ে দিনভর যা হলো *** ‘মবের মাধ্যমে হত্যাকাণ্ডগুলোর জন্য ইউনূস সরকার দায়ী’ *** দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড *** বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি *** সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

একমঞ্চে গাইবেন আতিফ-তাহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। আগামী ২৯শে নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হবে এই কনসার্ট।

এ আয়োজনের মূল আকর্ষণ পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।

ট্রিপল টাইম কমিউনিকেশন তাদের ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা দিয়েছে।

এছাড়াও বুধবার (১৬ই অক্টোবর) এক ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন আতিফ নিজেও। যেখানে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশে আমি আসছি।

ম্যাজিকাল নাইটে আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবেন বাংলাদেশের তাহসান খান। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনের ফেসবুক পেজে একটি ভিডিও দিয়ে তাহসানের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

আরও পড়ুন: খোলামেলা পোশাকে হাজির হওয়ার কারণ জানালেন জেসিয়া

এ কনসার্টে আরও পারফর্ম করবে ব্যান্ড কাকতাল। এ ছাড়া গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানের আবদুল হান্নানও থাকছেন।

২৯শে নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্টটি। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। শিগগির শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, পাওয়া যাবে টিকিট টুমরো ওয়েবসাইটে।

এসি/কেবি

আতিফ আসলাম-তাহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250