সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

আন্দোলনে দৃষ্টিশক্তি হারানো শাহীনকে বিজিবির সহায়তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে দৃষ্টিশক্তি হারানো শাহীন হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রোববার (২৯শে ডিসেম্বর) বিজিবি-৩৩ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক তার হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন।

শাহীন হোসেন সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে। তিনি গত ৫ই আগস্ট সাতক্ষীরা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। ওই সময় পুলিশের ছররা গুলিতে তার চোখ গুরুতর জখম হয় এবং তিনি দৃষ্টিশক্তি হারান।

আরো পড়ুন : পাচারকালে বাংলাদেশিসহ ৬১ রোহিঙ্গা উদ্ধার, ৫ দালাল আটক

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, “শাহীন হোসেনের পুনর্বাসনের জন্য আমরা নগদ ১ লাখ টাকার চেক প্রদান করেছি। এর আগে গত ২৫শে আগস্ট আরও ৩ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।” 

বিজিবির সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শাহীন বলেন, “গুলিবিদ্ধ হওয়ার পর চোখের চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে। বিজিবির এই সহায়তা আমার পুনর্বাসনে কাজে আসবে।”

এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দেন বিজিবি অধিনায়ক।

এস/ আই.কে.জে/                     

বিজিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250