শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

দোহায় পররাষ্ট্র উপদেষ্টা: ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কাতারে হামলা ও ফিলিস্তিনিদের জাতিগত নিধনের জন্য ইসরায়েলকে সম্মিলিতভাবে জবাবদিহির আওতায় আনতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৫ই সেপ্টেম্বর) কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ডাকা জরুরি আরব-ইসলামি সম্মেলনে বাংলাদেশ সরকারের এই অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

দোহায় অনুষ্ঠিত ওই সম্মেলনে তিনি বলেন, আমাদেরকে সম্মিলিতভাবে এই নির্জলা আগ্রাসনের জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং এ ধরনের সমস্ত অবৈধ কর্মকাণ্ড অনতিবিলম্বে বন্ধের দাবি জানাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

সেখানে তৌহিদ হোসেন বলেন, কাতারের সার্বভৌম ভূখণ্ডে ইসরায়েলের এই বিনা উস্কানির ও অযৌক্তিক হামলা কেবল কাতারের উপর আক্রমণ নয়, বরং পুরো মুসলিম উম্মাহর মর্যাদার প্রতি অবমাননা।

তিনি বলেন, বাংলাদেশ মনে করে এ আগ্রাসন ইসরায়েলের বেপরোয়া অভিযানের অংশ, যারা অব্যাহতভাবে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘের বহু প্রস্তাবের অশ্রদ্ধা করে চলেছে।

ইসরায়েলের পরবর্তী কোনো উস্কানি ও আগ্রাসন প্রতিরোধে সকল ওআইসি দেশের সমন্বিত কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই সম্মেলনের সভাপতিত্ব করেন। ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম ত্বাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গাইত স্বাগত বক্তব্য দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সম্মেলনে ২৪টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বাকি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250