শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

বিচার বিভাগ সংস্কারে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিচার বিভাগের সংস্কারে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) বার্ষিক প্রকাশনা ‘প্রজন্ম ২৪ ’—এর মোড়ক উন্মোচনের সময় এই আহ্বান জানান তিনি। আজ সোমবার (২রা জুন) প্রধান বিচারপতির কার্যালয়ে এ মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচনের পর প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগের সংস্কারের জন্য কাজ করছি। গণমাধ্যমও সংস্কারে সহযোগিতা রাখছে। আশা করছি, এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন ও প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঞা।

এ সময় উপস্থিত ছিলেন ল’ রিপোর্টার্স ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক এসএম নূর মোহাম্মদ।

এইচ.এস/

প্রধান বিচারপতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250