রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দিলো ছাত্রলীগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের ৮০ দেশকে পিছনে ফেলে কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ বশির আহমদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (২৬শে ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় ছাত্রলীগের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামের ব্যবস্থাপনায় বশির আহমদ ও তার উস্তাদ নেছার আহমাদ আন নাছিরীর হাতে ফুলের তোড়া ও গিফট বক্স তুলে দেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশের বেস্ট ফ্রেন্ড, বাংলাদেশের ছাত্ররাজনীতির ট্রেন্ড সেটার, বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আপোষহীন কণ্ঠস্বর, একটি ইনক্লুসিভ ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনমান উন্নত করার জন্য, প্রত্যেক শিক্ষার্থীর অধিকার বাস্তবায়নের জন্য দায়বদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বশির আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, আমরা ছাত্র সমাজকে সব সময় একটি ইনক্লুসিভ ছাত্র রাজনীতির দিকে নিয়ে আসতে চেয়েছি। আমাদের মেইনস্ট্রিম পলিটিকাল এক্টিভিজমের সাথে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে যে সাংস্কৃতিক ব্যবধানটা ছিল, সেই পার্থক্যটি গুঁচিয়ে দেয়ার জন্যই কিন্তু আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। শুধু তাই নয়, আমরা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে প্রথম মাদ্রাসা বিষয়ক সম্পাদক পদটি সংযোজন করেছি। আমরা মনে করি, মাদ্রাসার যে মেধাবী ও লড়াকু শিক্ষার্থীরা লেখাপড়া করে এবং যারা বাংলাদেশকে নানাভাবে কন্ট্রিবিউট করে, যারা আমাদের নীতি নৈতিকতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আধ্যাত্মিকভাবে আমাদের বাংলাদেশের আত্মাকে শক্তিশালী করার জন্য কাজ করে সেই জায়গায় এবং আমাদের সরকার, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

সাদ্দাম হোসেন আরও বলেন, আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বলতে চাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গঠনে কাজ করব, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা কাজ করব এবং মাদ্রাসা শিক্ষার্থীরা যেখানে অধিকার বঞ্চিত হবে, যেখানে নিজেদের প্রাপ্য অধিকারের জন্য লড়াই করবে, সেখানেই বাংলাদেশ ছাত্রলীগ কথা বলবে। মাদ্রাসা শিক্ষার্থীরা যেন মানসম্মত বাজেট পায়, বরাদ্দ পায় এবং আমাদের মেইন স্ট্রিম এডুকেশনের এর সাথে, মূলধারার অর্থনীতির সঙ্গে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা যেন অন্তর্ভুক্ত হতে পারে সেই লক্ষ্যে আমরা আগামীতেও কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে গিয়ে চলবো।

আরও পড়ুন: ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের বশির আহমদ

শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ইরানে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের কৃতি সন্তান বশির আহমদকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বশির আহমাদের জন্য অনেক বেশি শুভকামনা। কারণ, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামের প্রকৃত মর্মার্থে বিশ্বাস করে। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিটি ধর্মের যে সত্য ও চিরন্তনতা সেই শব্দটিতে বিশ্বাস করে। যেকেউ যেখানেই পড়াশোনা করুক বা যেভাবেই জ্ঞান অর্জন করুকনা কেন, যদি সে বাংলাদেশকে বিশ্ব দরবারে বশিরের মত আরো উচ্চ আসনে আসীন করতে পারেন, তাহলে আমরা তাকে শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই। আমরা চাই বশির আহমাদ শুধু নয়, এরকম আরো অনেক বশির বিশ্ব দরবারে ইসলামিক ক্ষেত্রে, সাংস্কৃতিক, অর্থনৈতিক, চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং এবং সকল ক্ষেত্রেই বাংলাদেশের নাম উজ্জ্বল করবে, বাংলাদেশের জন্য আরও গৌরবান্বিত মুকুট ছিনিয়ে আনবে।

এর আগে, সোমবার (১৯শে ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে ইরান। যেখানে প্রথম হন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। বশির ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।

এসকে/ 

বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বজয়ী হাফেজ বশির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250