রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

টি-২০ সেমিফাইনাল

ভারতের প্রতিশোধ নাকি ইংল্যান্ডের পুনরাবৃত্তি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৫ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই বাজিমাত করে শিরোপা ঘরে তুলেছিল ভারত। এরপর ২০১৪ সালে ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি টিম ইন্ডিয়ার। সেই আক্ষেপ দলটিকে এখনও তাড়া করছে।

সবশেষ ২০২২ সালেও সেমিফাইনাল খেলেছিল ম্যান ইন ব্লুরা। ছন্দে থাকা সেই দলকেই ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড।

ভুলে যেতে চাওয়া সেই অতীত আরও একবার বর্তমান হয়ে সামনে দাঁড়াল ভারতের। ফাইনালের যাওয়ার লড়াইয়ে ফের বাটলারদের মুখোমুখি রোহিত শর্মার দল। ফলে ইংলিশদের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য একপ্রকার প্রতিশোধ নেওয়ার মিশন।

আরো পড়ুন: আফগানিস্তানকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা

এদিকে ইংল্যান্ডের লড়াই শিরোপা ধরে রাখার। ধুঁকতে থাকা দলটি নানান বাধা পেরিয়ে এখন সেমিফাইনালে। ফলে আসরজুড়ে অপরাজিত থাকা ভারতের বিপক্ষে কাজটা বেশ কঠিনই হবে মঈন আলি-বাটলারদের জন্য। যদিও সবশেষ আসরের স্মৃতি কিছুটা স্বস্তি দিতে পারে থ্রি-লায়ন্সদের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২৩ বারের দেখায় ভারতের জয় ১২টি আর ইংল্যান্ডের ১১টি। বিশ্বআসরে ৪ বারের দেখায় সমানে সমান দুই দল।

এদিকে এত হিসেব-নিকেশ এক নিমিষেই ভেসে যেতে পারে বৃষ্টিতে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টিতে শেষ পর্যন্ত খেলা না হলে কপাল পুড়বে ইংলিশদের। সুপার এইটে পয়েন্ট বিবেচনা সরাসরি ফাইনালের টিকিট কাটবে রোহিত শর্মার দল।

এইচআ/ 


ভারত-ইংল্যান্ড টি-২০ সেমিফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250