বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

‘কিং’ মুক্তির তারিখ জানালেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষার পর অবশেষে অপেক্ষার পালা শেষ হল। বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘কিং’-এর মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি ২০২৬ সালের বড়দিনের আগের দিন (২৪শে ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। বিষয়টি শাহরুখ তার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন। 

গতকাল শনিবার (২৪শে জানুয়ারি) এ অভিনেতা ফেসবুকে ৪৫ সেকেন্ডের একটি টিজার শেয়ার করে ছবির মুক্তির দিন ঘোষণা করেন।  এই টিজার প্রকাশের পর থেকেই উন্মাদনায় মেতে উঠেছেন কিং খানের ভক্তরা। 

৩৫০ কোটি রুপি বাজেটে নির্মিত এ ছবিটি নিয়ে প্রথম যখন ঘোষণা দেওয়া হয়, তখন থেকেই ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ভক্ত-দর্শকের মাঝে। কারণ এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বড় পর্দায় মেয়ে সুহানা খানের সঙ্গে দেখা যাবে শাহরুখকে। সিনেমায় বাবা-মেয়ের রসায়ন কেমন হয় তা দেখতেই যেন ভক্তদের আর তর সইছে না। 

ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন দক্ষ ও রহস্যময় আততায়ীর ভূমিকায়, আর সুহানা থাকবেন তার শিষ্যার চরিত্রে। খলনায়ক হিসেবে একটি শক্তিশালী চরিত্রে থাকবেন অভিষেক বচ্চন। এতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়েল ও আরশাদ ওয়ারসি। এক সিনেমায় এতসব তারার মেলা ছবিটি নিয়ে দর্শকের আগ্রহে বাড়তি মাত্রা যোগ করেছে। 

‘কিং’-এ সংগীত পরিচালনার দায়িত্বে আছেন ‘জওয়ান’ খ্যাত জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। তিনি দক্ষিণী সিনেমায় আধুনিক ও ব্যতিক্রমী সব কাজের জন্য প্রশংসিত।  ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ ‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। 

জে.এস/

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250