শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

যৌন নিপীড়ন মোকাবিলায় চালু হচ্ছে হটলাইন

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

যৌন নিপীড়ন মোকাবিলায় হটলাইন চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রোববার (৯ই মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় বলে বৈঠক শেষে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

পরে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে তিনি জানান, ‘রাস্তা-ঘাটে যে যৌন নিপীড়ন হয়, হয়রানি হয়এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন চালু করা হবে।’

আইন উপদেষ্টা বলেন, সম্ভবত ২৪ ঘণ্টার মধ্যে (নম্বর) জানিয়ে দেওয়া হবে; রাস্তা-ঘাটে যে কোনো ঘটনা ঘটলে হটলাইনে ২৪ ঘণ্টা সুযোগ থাকবে অভিযোগ দেওয়ার জন্য। এটা তদারকি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড সেল থাকবে।

তিনি বলেন, ধর্ষণের মামলাগুলো তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়েরও আলাদা একটা সেল থাকবে, যেন মামলাগুলোর ব্যাপারে অযথা কালক্ষেপণ না করা হয়।

আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

কেসি/এইচ.এস

হটলাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250