রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

তিশার কণ্ঠে রবীন্দ্রসংগীত

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:১২ অপরাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছোটবেলায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র মাধ্যমে শোবিজে তার পথচলা শুরু হয়েছিল। শিশুশিল্পী হিসেবে তখন গান করতেন তিনি। এরপর অভিনয় ও মডেলিংয়ে পথচলা তার। 

ক্যারিয়ারের শুরুর দিকে ‘স্ট্রিমিং অ্যান তিশা’ ব্যান্ডের হয়ে তিশার গায়কীতে নজরুলগীতি ‘এই শিকল পরা ছল’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর দীর্ঘসময় কেটে গেছে শুধুই অভিনয়ে। শুটিংয়ের ফাঁকে গুনগুনিয়ে গান করলেও তার গাওয়া নতুন কোনো গান প্রকাশ পায়নি।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ওয়েব ফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র টাইটেল সং প্রকাশ পায় তিশার কণ্ঠে। ‘অটোবায়োগ্রাফি’ শিরোনামে গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ এবং সুর ও সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। সিনেমাটিতে অভিনয়ও করেছিলেন তিশা।

আবারও নতুন একটি গান গাইলেন এ নায়িকা-গায়িকা। তবে এবার তিশার কণ্ঠে শ্রোতারা শুনতে পারবেন রবীন্দ্রসংগীত। গানের শিরোনাম ‘মায়াবনো বিহরিণী’। গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। গত ১৪ই মে রাফাতের নিজস্ব স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিশা। আর গানটি তৈরি হয়েছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫-এর জন্য। 

সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত বলেন, ‘নুসরাত ইমরোজ তিশা অসাধারণ একজন অভিনেত্রী। তার কণ্ঠে এর আগেও গান শুনেছি বিভিন্ন মাধ্যমে। কিন্তু তিনি যে এত ভালো গান করেন, সেটা বুঝতে পেরেছি তার জন্য গানটি রেকর্ড করতে গিয়ে। রবীন্দ্রসংগীতটি তিশার কণ্ঠে প্রাণ পেয়েছে। শ্রোতারা গানটি পছন্দ করবেন আশা করি।’

এইচ.এস/

নুসরাত ইমরোজ তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250