শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

জাতীয় কবির বায়োপিক, কাজী নজরুলের স্ত্রীর চরিত্রে স্পর্শিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক নির্মাণ হচ্ছে পশ্চিমবঙ্গে। এই ছবিতে নজরুলের স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসবে পরে। আপাতত আমার পক্ষ থেকে কিছু নিয়ে কথা বলা নিষেধ আছে।’

আরও পড়ুন: যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ : মিথিলা

ছবিতে প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করবেন ভারতের ইশা সাহা। নামভূমিকায় অভিনয় করবেন অভিনেতা কিঞ্জল। তার কথায়, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।

‘কাজী নজরুল ইসলাম’ নামের এই ছবির পরিচালক আবদুল আলিম। এই সিনেমা দিয়েই নির্মাণে অভিষেক হচ্ছে তার। ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার এবং চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু। 

এসি/কেবি


জাতীয় কবি স্পর্শিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250