রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

সব ধরনের জ্বালানি তেলের দাম কমবে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৪

#

ফাইল ছবি

দেশে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের দাম চলতি মাসেই কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

রোববার (৩রা ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

নতুন ফর্মুলায় দেশে প্রথমবার জ্বালানি তেলের দাম ঘোষণা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে, প্রধানমন্ত্রীর অনুরোধের অপেক্ষায় আছে। আমরা চাচ্ছি, প্রতি মাসে প্রাইসিংয়ের অ্যাডজাস্টমেন্ট হোক। আমরা আশা করতেছি, এই মাসে যদি প্রাইসিংয়ের অ্যাডজাস্টমেন্ট শুরু করতে পারি, এতে কিছুটা জ্বালানি তেলের সাশ্রয় হবে দামের ব্যাপারে।

তিনি আরও বলেন, আমরা সামনেরবার যদি দেখি ওয়ার্ল্ড মার্কেটে জ্বালানির দাম কিছুটা সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে, তাহলে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হবে। সো, এটার একটা ভালো দিক আছে।

আরও পড়ুন: এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা

সবচেয়ে কোন তেলের দাম কমতে পারে— এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মেইন টার্গেট হলো ডিজেল, যেটা বেশি ব্যবহার হয়। আমাদের সেচে ব্যবহার হয়, আমাদের ট্রান্সপোর্টগুলোতে ব্যবহার হয়, ট্রাকে ব্যবহার হয়,বাসে ব্যবহার হয়। পাবলিক যাতে সুবিধা ভোগ করতে পারে, এই জিনিসটা আমরা চাচ্ছি।

জ্বালানি তেলের দাম কমলে গণপরিবহনসহ সব ধরনের পরিবহন ভাড়া কমবে বলে আশ্বা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা অনেক সংস্থাকে যখন বলি, দাম কমলে কেন কমাও না? এ বিষয়টা তখন কনফার্ম হয়ে গেল। আর যদি দাম কখনো বাড়ে ওয়ার্ল্ড মার্কেটে, তখন সেখানেও একটা অ্যাডজাস্টমেন্ট হবে। সেভাবেই আমরা চাচ্ছি। তেলে যদি প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে করতে পারি, তাহলে অবশ্যই ট্রান্সপোর্ট থেকে সব বিষয়ে সাশ্রয় হওয়া উচিত। 

এসকে/ 


জ্বালানি তেলের দাম ডিজেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250