বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন

এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখতে বললেন জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে ও গরমের মৌসুমে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ অনুরোধ উপেক্ষা করা হলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন কিংবা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে নিজ মন্ত্রণালয়–সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। সেখানেই তিনি এ কথাগুলো বলেন।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এ অনুরোধ করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল বলেন, এতে দুই হাজার থেকে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। বিষয়টি নিয়মিত নজরদারি করবে বিদ্যুৎ বিভাগের বিশেষ দল। যদি দেখা যায়, অনুরোধ উপেক্ষা করা হয়েছে, কেউ অনুরোধ রাখছে না, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদের সবার কাছে চিঠি দেওয়া হচ্ছে। সচিবালয়ের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে এ চিঠি দেওয়া হবে। আর মানুষের বাসাবাড়ির বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে উপদেষ্টা এ অনুরোধ জানান।

হা.শা./কেবি

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250