শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি

জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ জাহানারার, তদন্ত চান ক্রিকেটারেরা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। পুরুষ ক্রিকেট দলের সাবেক এ দুই অধিনায়ক আজ শুক্রবার (৭ই নভেম্বর) ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে এ আহ্বান জানান।

দেশের কিংবদন্তিতুল্য এ দুই ক্রিকেটার ছাড়াও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন জাহানার আলমের অভিযোগকে কেন্দ্র করে। উপদেষ্টা জানান, ভুক্তভোগী নারী ক্রিকেটার চাইলে আইনি সহায়তা দেওয়া হবে। অস্ট্রেলিয়াপ্রবাসী জাহানারা আলমের সঙ্গে ফোনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি যোগাযোগ করেছেন বলে জানান তিনি।

বেশ কয়েকদিন ধরে দেশের নারী ক্রিকেটে অনিয়ম নিয়ে সোচ্চার ছিলেন জাহানারা আলম। গতকাল বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলকে খোলামেলা সাক্ষাৎকার দেন তিনি। নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, বিসিবি নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদের (প্রয়াত) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি।

জাতীয় দলে খেলার সময় তার সঙ্গে ঘটা তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেওয়ার এক পর্যায়ে কেঁদে ফেলেন এ নারী পেসার। জাহানারা আলমের অভিযোগের বিষয়টি ক্ষতিয়ে দেখতে বৃহস্পতিবার মধ্যরাতে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে। কে বা কারা থাকছেন তদন্ত কমিটিতে এ ব্যাপারে কিছুই জানা যায়নি। এ প্রসঙ্গে জানতে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসনকে ফোন করে পাওয়া যায়নি।

জাহানারা আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250