সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মওদুদ আহমদের সেই লেখা প্রসঙ্গে যা জানালেন নঈম নিজাম *** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে

৫৫ বছর পর ফের প্রেক্ষাগৃহে ‘অরণ্যের দিনরাত্রি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমাটি। সে সময় সেখানে উপস্থিত ছিলেন পূর্ণিমা দত্ত, শর্মিলা ঠাকুর, সিমি গারেওয়াল। এ ছাড়া ছিলেন খ্যাতনামা বলিউড পরিচালক ওয়েস অ্যান্ডারসন, যিনি নিজেও সত্যজিৎ রায়ের বড় ভক্ত।

কান চলচ্চিত্র উৎসবের পর এই সিনেমাটি প্রদর্শিত হয়েছিল টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। নতুন খবর হলো, এবার ভারতে ফের মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ৫৫ বছর পর, আগামী ৭ই নভেম্বর থেকে ভারতের বেশ কিছু নির্বাচিত ফলে মুক্তি পাবে ‘অরণ্যের দিনরাত্রি’-র নতুন সংস্করণ। 

কলকাতা ছাড়া মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালুরু, পুনে শহর একাধিক শহরে প্রদর্শিত হবে এই সিনেমাটি। দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় সিনেমা হল প্রিয়া-তে দেখানো হবে ছবিটি, তাও আবার ইংরেজি সাবটাইটেলসহ।

শুধু তা-ই নয়, চলতি বছর কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালেও এই সিনেমাটি প্রদর্শন করা হবে।

প্রসঙ্গত, ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমাযটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, রবি ঘোষ, শুভেন্দু চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, সিমি গারেওয়াল, পাহাড়ি সান্যাল,অপর্ণা সেন এবং শর্মিলা ঠাকুর। অনেকে এই সিনেমাটিকে সত্যজিৎ রায়ের সেরা ছবি হিসেবে গণ্য করেন। যদিও অনেকে আবার ‘নায়ক’ ছবিকেও এগিয়ে রাখেন।

১৯৮৮ সালে প্রকাশিত হয় সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’। ঠিক তার ২ বছর পর এই গল্পটিই ছবির আকারে সিনেমার পর্দায় তুলে ধরেন সত্যজিৎ রায়। ৫ দশক পেরিয়ে গেছে, পরিচালক থেকে সিনেমার অর্ধেক কলাকুশলী সকলেই আজ না ফেরার দেশে চলে গেছেন।

জে.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250