শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’

‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ পূর্বাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাস্তায় পুলিশের স্টিকারযুক্ত কোনও গাড়ি দেখলে ডিউটিরত থানা ও ট্রাফিক পুলিশকে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। তিনি বলেন, অনেক অপরাধী তাদের গাড়িতে পুলিশের স্টিকার ও ডিএমপির লোগো লাগিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তাই রাস্তায় পুলিশ স্টিকারযুক্ত গাড়ি দেখলে অবশ্যই যাচাই করে দেখতে হবে আসলেই কোনও পুলিশ অফিসারের গাড়ি কিনা। আর যদি পুলিশের গাড়ি না হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

রবিবার (২৮শে এপ্রিল) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মার্চ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ক্রাইম ও ট্রাফিক বিভাগকে এ নির্দেশনা দেন হাবিবুর রহমান।

আরো পড়ুন : রাত ১১টার পর চা-পান ও সিগারেটের দোকান বন্ধের নির্দেশ

ডিএমপি কমিশনার বলেন, কোনও সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী যেন কোনও প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। আতঙ্ক সৃষ্টিকারী কোনও কাজ যেন ঢাকা মেট্রোপলিটন এলাকায় না হয় সেদিকেও সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ধরনের অপরাধ চক্রের বিরুদ্ধে কঠোর থাকতে হবে।

এস/ আই.কে.জে/


ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশের গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250