শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

৯ ঘণ্টা আটকে থাকার পর পুলিশ পাহারায় মাইলস্টোন থেকে বেরোলেন দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দিনভর আটকে থাকার পর সন্ধ্যায় পুলিশের পাহারায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন দুই উপদেষ্টা আসিফ নজরুল ও সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার (২২শে জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আটকে ছিলেন তারা। বাইরে চলছিল শিক্ষার্থীদের বিক্ষোভ।

বিকেলে একবার কলেজ থেকে বের হওয়ার দিয়াবাড়ি মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধার মুখে ফিরে এসেছিলেন তারা। এরপর দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন-৭-এর দ্বিতীয় তলায় অবস্থান নেন। তাদের গাড়িগুলো কলেজ ক্যাম্পাসের মধ্যে রাখা হয়। তখন থেকে একাডেমিক ভবন-৭ এর পাশাপাশি ভবন-৫ এর সামনে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদেরও ক্যাম্পাসে সক্রিয় দেখা যায়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ করে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে যায়। এক পর্যায়ে নিচে নেমে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। সন্ধ্যা ৭ টা ৩৪ মিনিটে তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। কলেজের প্রধান ফটক থেকে বের হয়ে তাদের গাড়িবহর দিয়াবাড়ির মেট্রোরেলের ডিপো দিয়ে পার হয়ে যায়।

উপদেষ্টা আসিফ নজরুল সি আর আবরার বিমান বিধ্বস্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250