রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

বড়পুকুরিয়ায় নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ফেইস থেকে নির্ধারিত সময়ের ১৫ দিন আগেই উত্তোলন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। এদিন সন্ধ্যার পর খনির ১২০৯ ফেইস থেকে পরীক্ষামূলক ভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়।

জানা গেছে, নতুন ফেইস ১২০৯ থেকে প্রাথমিকভাবে প্রতিদিন ১,৫০০ থেকে ২,০০০ টন কয়লা উত্তোলন করা হবে।

সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে দৈনিক ৩,০০০ থেকে ৩,৫০০ টন হারে কয়লা উত্তোলন করা হবে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।  ৩.৬০ লক্ষ টন লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এ ফেইস হতে আগামী জুলাই মাস পর্যন্ত কয়লা উত্তোলন করা সম্ভব হবে বলে জানা গেছে। উত্তোলিত এ কয়লা দিয়ে আগামী জুলাই মাস পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালানো যাবে।

কয়লা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের আগেই উৎপাদন শুরু করা হয়েছে। সব ঠিক থাকলে উত্তোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন: মোংলা বন্দরে যুক্ত হলো নতুন টাগবোট, নিরাপদে ভিড়বে জাহাজ

উল্লেখ্য, এর আগে ১৪১২ নম্বর ফেইসের মজুদ শেষ হলে গত ২৯শে ডিসেম্বর খনির কয়লা উত্তোলন কর্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এসকে/ 

বড়পুকুরিয়া কয়লা খনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250