বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

নিক্সন চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭শে মে) ফরিদপুর জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিয়াউল হক খানের সই করা নোটিশটি তাকে প্রদান করা হয়।

এতে বলা হয়েছে, সদরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের শাহিদুল ইসলামের বিপক্ষে বক্তব্য দিয়েছেন নিক্সন, যার অডিও-ভিডিও এবং বক্তব্য গণমাধ্যমেও এসেছে। ভাঙা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়া প্রতীকের মোখলেছুর রহমান তার এলাকার এমপি নিক্সনের বিরুদ্ধে প্রমাণ হিসেবে কাগজপত্র সংযুক্ত করে জেলা নির্বাচন অফিসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন, যা একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় রেমালে উত্তাল সাগর, গোসল করছেন পর্যটকেরা

এমপি নিক্সন আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে প্রতীয়মান হয়েছে। কেন তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা ২৮শে মে বিকেল ৪টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের ব্যাখ্যা না দিলে এ সংসদ সদস্যের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে বলে সতর্ক করা হয়েছে।

আচরণবিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে কারও পক্ষে-বিপক্ষে প্রচার বা বিরোধিতা করে প্রকাশ্যে ভোটের মাঠে নামতে পারবেন না কোনো সংসদ সদস্য।

এসি/

শোকজ নিক্সন চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250