বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

নারকেলের দুধ দিয়ে মুরগির রোস্ট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

পোলাওয়ের সঙ্গে রোস্ট যেন সেরা জুটি। কিন্তু একঘেয়ে রোস্ট কি সব সময় ভালো লাগে? আপনাদের জন্য তাই থাকছে নারকেলের দুধ দিয়ে মুরগির রোস্ট রান্নার রেসিপি।

উপকরণ

মাঝারি আকারের মুরগি ২টা, ঘি ১০০ গ্রাম, তেল এক লিটার, জায়ফল বাটা এক চা-চামচ, জয়ত্রী বাটা এক চা-চামচ, আদা বাটা দুই চা-চামচ, রসুন বাটা দেড় চা-চামচ, পোস্তদানা বাটা আধা চা-চামচ, কাঠবাদাম বাটা দুই টেবিল চামচ, কিশমিশ এক টেবিল চামচ, আলু বোখারা ৭-৮টি, এলাচি ৪টি, দারুচিনি ৪টি, কাঁচামরিচ ৭-৮টি, টক দই, পেঁয়াজ বাটা এক কাপ, নারকেলের দুধ ১ কাপ, চিনি অল্প, লবণ ১৫০ গ্রাম।

প্রণালি

মুরগি রোস্টের মতো করে কেটে লবণ, টক দই, আদা ও রসুন দিয়ে মাখিয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে তাতে মুরগির টুকরাগুলো বাদামি রং করে ভেজে তুলুন। এবার কড়াইতে ঘি ও তেল দিয়ে সব রকম মসলা, নারকেলের দুধ, পেঁয়াজ বাটা, টক দই, চিনি, এলাচি, দারুচিনি, লবণ, বাদাম, আলু বোখারা, কিশমিশ দিয়ে কষিয়ে ভাজা মুরগিগুলো রান্না করুন। মসলাগুলো ভালো করে মুরগির টুকরোর গায়ে লেগে গেলেই মজাদার রোস্ট তৈরি হয়ে যাবে।

জে.এস/

নারকেলের দুধ দিয়ে মুরগির রোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250