রবিবার, ৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়ে কাঁদলেন শাবান মাহমুদ *** তেলের টানাপোড়েনের মাঝে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী *** যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’ *** ৭ই মার্চের ভাষণ বাজানো নিয়ে রাতে শাহবাগ থানায় উত্তেজনা *** গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা *** ‘মুক্তিযুদ্ধ যেন আমাদের সবকিছুর উর্ধ্বে থাকে’ *** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ *** সাবেক উপদেষ্টা রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানালেন মামুনুল হক *** ঐতিহাসিক ৭ই মার্চের ইতিহাস কেউ মুছতে পারবে না: সোহেল তাজ

শ্রেয়া ঘোষালের পছন্দের দুই কমেডি সিরিজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিনফেল্ড

সিনফেল্ড সিরিজ নিয়ে সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের মত, ‘এ সিরিজ দেখার যে মজা, সেই আনন্দটা পাওয়ার জন্যই এটা বারবার দেখি। কমেডি গল্প আমার খুব পছন্দের। তাই সিনফেল্ড আর মডার্ন ফ্যামিলির মতো আমেরিকান সিটকমের ভক্ত আমি। জীবনের কোনো বিষণ্ন দিনেও এসব সিরিজ মুখে হাসি ফুটিয়ে তোলে।’

সিনফেল্ড বেশ আগের টিভি সিরিজ। ১৯৮৯ সালে এনবিসি চ্যানেলে শুরু হয়েছিল প্রচার। ৯টি সিজনের মাধ্যমে ১৯৯৮ সালে শেষ হয় প্রচার। সর্বকালের অন্যতম সেরা আমেরিকান সিরিজ হিসেবে বিবেচনা করা হয় সিনফেল্ডকে। কোনো নির্দিষ্ট গল্প নয়, বরং চার বন্ধুর প্রতিদিনের দৈনন্দিন জীবনযাপন কমেডির মোড়কে তুলে আনা হয়েছে এতে।

দ্য অফিস

বিবিসি নির্মিত ব্রিটিশ সিটকম ‘দ্য অফিস’-এ উঠে এসেছে এক পেপার কোম্পানির কর্মচারীদের প্রতিদিনের জীবনের গল্প। সমাজের নানা অসংগতি, মানুষের বিচিত্র ব্যবহার, হতাশা, খ্যাতি—নানা বিষয় নিয়ে নির্মিত সিরিজটি ২০০১ সালে প্রথম যখন প্রচারিত হয়, তেমন সাফল্য পায়নি। তবে দিন যত গেছে, জনপ্রিয়তা বেড়েছে। ৮০টির বেশি দেশে প্রচারিত হয়েছে দ্য অফিস। একবিংশ শতাব্দীর অন্যতম সেরা সিরিজ হিসেবে বিবেচনা করা হয় এটিকে। সিরিজটি নিয়ে শ্রেয়া ঘোষাল বলেন, ‘ব্যস্ত শিডিউলের কারণে ইদানীং কোনো সিনেমা-সিরিজ দেখতে পারছি না। তবে যখনই অবসর পাই, বাসায় থাকলে দ্য অফিস সিরিজ দেখি প্রায়ই। একধরনের স্বাভাবিক হাস্যরসের কারণে বারবার দেখতেও ভালো লাগে।’

জে.এস/

সিরিজ শ্রেয়া ঘোষাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250