শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

যেভাবে লেবু চাষ করবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

লেবু বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়, সমাদৃত ফল। যে কোনো অনুষ্ঠানে বা খাওয়া-দাওয়ায় লেবু না হলে চলে না। বাড়ির চিলেকোঠা, ছাদে, ঘরের বারান্দায়, আঙিনায় বা উঠানে চাষ করতে পারেন। মে থেকে অক্টোবর (জ্যৈষ্ঠ-কার্তিক) লেবু চাষের উপযুক্ত সময়।

মাটির প্রকারভেদে ৪-৬টি চাষ ও মই দিতে হবে। প্রথম চাষ গভীর হওয়া দরকার। এতে সেচ ও নিষ্কাশন সুবিধাজনক। পরিচর্যা এবং সেচের পানির অপচয় কম হয়। সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। লাইন থেকে লাইন ৯৮-১১৮ ইঞ্চি এবং চারা থেকে চারা ৯৮-১১৮ ইঞ্চি দূরে লাগাতে হবে। জাতভেদে শতক প্রতি ৫-৭টি।

সার সমান ৩ কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি বর্ষার শুরুতে (বৈশাখ-জ্যৈষ্ঠ), দ্বিতীয় কিস্তি মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক (সেপ্টেম্বর-অক্টোবর) এবং তৃতীয় কিস্তি মাঘ-ফাল্গুন (ফেব্রুয়ারি)। পাহাড়ি এলাকায় অথবা পর্যাপ্ত জায়গা না থাকলে শাবল দিয়ে গর্ত করে সার প্রয়োগ করা যেতে পারে।

একটি পূর্ণবয়স্ক গাছের গোড়া থেকে সোয়া ২ হাত থেকে সোয়া ৩ হাত দূর থেকে শুরু করে ৭.৫ হাত পর্যন্ত সার প্রয়োগ করতে হবে। গাছে সার প্রয়োগের পর এবং খরার সময় বিশেষ করে ফলের গুটি আসার সময় সেচ দিন।

তাছাড়া গোড়ার আগাছা পরিষ্কার ও মাটি ঢেলা ভেঙে দিন। মাটির উর্বরতাভেদে সারের মাত্রা কম-বেশি করুন। লেবু গাছের জন্য বোরণ ও ম্যাগনেশিয়াম সারও দরকার।

আরও পড়ুন: টবে যেভাবে চাষ করবেন ঢেঁড়স

বালাইনাশক বা কীটনাশক ব্যবহারের আগে বোতল বা প্যাকেটের গায়ের লেবেল ভালো করে পড়ুন। নির্দেশাবলি মেনে চলুন। ব্যবহারের সময় নিরাপত্তা পোশাক পরিধান করবেন। ব্যবহারের সময় ধূমপান এবং পানাহার করা যাবে না। বালাইনাশক ছিটানো জমির পানি যাতে মুক্ত জলাশয়ে না মেশে, তা লক্ষ্য রাখুন।

জমি পর্যবেক্ষণ করুন। সেচ ও সার দেওয়ার পর জো আসা মাত্র নিড়িয়ে আগাছা বাছাই করবেন। খরা মৌসুমে ২-৩ বার সেচ প্রয়োগ করবেন। জলাবদ্ধতা সহ্য করতে পারে না বিধায় বর্ষাকালে গোড়ায় পানি জমতে দেবেন না। বীজ সারিতে বুনুন। যাতে জমিতে সেচে নালা তৈরি করে রাখতে পারেন। বাত্তি ফল তুলে ফেলুন। ঝরনা দিয়ে গাছের গোড়ায় সেচ দিন। মালচিংয়ের ব্যবস্থা নেবেন।

জাতভেদে শতক প্রতি ফলন পাবেন ৪০-৯০ কেজি। ফসল তুলে ছায়ায় সংরক্ষণ করবেন। বেশিদিন সাধারণ তাপে রাখা যায় না।

এসি/কেবি

লেবু চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250