শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

ধর্ষণ মামলায় নাটোরে দুইজনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নাটোরে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- প্রধান আসামি নাটোরের হয়বতপুর এলাকার আ. ছাত্তারের ছেলে রাজমিস্ত্রি মো. আবু বক্কর (৫৯) এবং তার সহযোগী গুরুদাসপুরের লক্ষ্মীপুর উত্তরপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. রান্টু মিয়া (৩৯)।

আরো পড়ুন: বোরকা পড়ে গালর্স স্কুলে বালক, পুলিশের হাতে আটক

মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান বলেন, আসামি আবু বক্কর ভুক্তভোগীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় নানাভাবে প্ররোচিত করতে থাকেন। একপর্যায়ে ২০০৫ সালের ২৫শে মে দুপুরে বাড়িতে কেউ না থাকায় আবু বক্কর তার সহযোগী রান্টু মিয়াকে নিয়ে ভুক্তভোগীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। এরপর বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক মো. খায়রুল আলম ২০০৫ সালের ১৩ আগস্ট অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দিয়েছেন।  

এইচআ/ আই. কে. জে/ 

ধর্ষণ যাবজ্জীবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250