শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

স্বর্ণপদক পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্নাতক (বিএস) সম্মান ও স্নাতকোত্তর (এমএস) পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থী ‘এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ লাভ করেছেন।

সোমবার (৫ই ফেব্রুয়ারি) এএফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই স্বর্ণপদক তুলে দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. পারভীন হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভালো ফলাফলের জন্য স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের জীবনের সর্বক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞানের সকল শাখায় গণিত আবশ্যক। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান মানবকল্যাণ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে। গণিত শিক্ষা প্রসারে এই ধরনের ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: যে কারণে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী

এএফ মুজিবুর রহমান স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- কাজী হাফিজুর রহমান, নাজিফাতুন নাহার, অয়ন্তিকা ঘোষ, সোবাহ ইসলাম, কাজী মেহেদী মোহাম্মদ, মো. ইসলামুল আলম, তৃষ্ণা দত্ত, সাদিয়া আনজুম জুমানা, মো. আনোয়ার হোসাইন, অপূর্ব রায় চৌধুরী, তৃষ্ণা দত্ত (মাস্টার্স) এবং লামিসা কিবরিয়া কেকা।

এসকে/

ঢাকা বিশ্ববিদ্যালয় সাফল্য ড. এ এস এম মাকসুদ কামাল স্বর্ণপদক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

একুশের প্রথম প্রহরে তিনবাহিনীর প্রধানদের শ্রদ্ধা নিবেদন

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:২২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250