রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

২৪ সেকেণ্ডের রিলস দিয়ে উত্তাপ ছড়ালেন ফারিয়া

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৫

#

নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে কোনো সিনেমার জন্য নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিও শেয়ার করে নেটিজনদের মাঝে তুমুল সাড়া ফেলেছেন আলোচিত এ অভিনেত্রী। ২৪ সেকেন্ডের সেই ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি মুগ্ধ করেছে সবাইকে। 

রিল ভিডিওতে ফারিয়ার সোনালি রঙের ঝলমলে পোশাক, কোকড়ানো চুল আর হাতে একটি গোলাপসহ তীক্ষ্ণ চোখের চাহনি তার ভক্ত-অনুরাগীদের হৃদয়ে ঝড় তুলেছে। প্রিয় অভিনেত্রীকে এমন স্টাইল ও রূপে দেখে মন্তব্যের ঘরে সবাই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। তার এ রিলটি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

দেশের জনপ্রিয় আরজে থেকে রুপালি পর্দায় আলো ছড়ানো এ অভিনেত্রীর সিনেমায় অভিষেক হয় ২০১৫ সালে। সে বছর ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন এ ঢালিউড সুন্দরী। ছবিতে তার সহ-অভিনেতা হিসেবে ছিলেন ওপার বাংলার অঙ্কুশ হাজরা।

নুসরাত ফারিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250