শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনাল থেকে যে ৪৫ জনের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তারা কোথায় আছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানার চেষ্টা করছে। তাদের ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতির অভিযোগ রয়েছে। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন আমরা অবশ্যই সেটি করবো। আনঅফিসিয়ালি জানতে পেরেছি তিনি দিল্লিতেই অবস্থান করছেন।

এ সময় লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের বিষয়ে তিনি বলেন, যুদ্ধাক্রান্ত লেবানন থেকে বাংলাদেশি প্রবাসীদের দেশের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এক হাজার ৮০০ জনের মতো দেশে ফিরে আসতে নিবন্ধন করেছেন।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৮ই নভেম্বরের মধ্যে তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাছান মাহমুদসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, ১৩ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম শেখ হাসিনাসহ পলাতক অন্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা জানিয়েছিলেন।

ওআ/কেবি

পররাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250