বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

বাড়িতে বানান আমের পুডিং

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই সময়ে চারিদিকে আমের সমাহার। সকালের নাশতা, দুপুরের খাবার কিংবা রাতের খাবারের শেষে অনেকের আম খাওয়া অভ্যাস হয়ে দাঁড়ায়। কাটা আমের টুকরোর পাশাপাশি আমের জুস থেকে ওটস, দুধ-সহ বিভিন্ন খাবারের সঙ্গে আম মিশিয়ে খেলে দারুণ লাগে। চাইলে পাকা আম দিয়ে পুডিংও বানাতে পারেন। রইলো রেসিপি-

উপকরণ 

২টি পাকা আম, দেড় কাপ তরল দুধ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, স্বাদমতো চিনি, ১ চিমটি লবণ ও ১ চামচ লেবুর রস

আরো পড়ুন : মজাদার ইরানি মাটন স্যুপের রেসিপি

প্রস্তুত প্রণালি

প্রথমে আমের খোসা ভালো করে ছাড়িয়ে আম টুকরো করে নিন। এবার চিনি আর আম ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। একটা প্যানে ব্লেন্ড করা আম, ১ কাপ দুধ, লবণ দিয়ে ভালো করে নেড়ে নিন। একটু গরম হয়ে এলে বাকি হাফ কাপ দুধে কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা আমের সঙ্গে মিশিয়ে নিন।

এবার পুরো মিশ্রণটা নাড়তে থাকুন। ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে। আমের মিশ্রণটি ঘন হয়ে এলে তার মধ্যে লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি আঁচ থেকে নামিয়ে নিন। এবার পাত্রে হালকা তেল মাখিয়ে তার মধ্যে আমের মিশ্রণ ঢেলে ঠান্ডা করুন। আমের মিশ্রণটি ঠান্ডা হলে ফ্রিজে অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিন। ব্যস, তৈরি হয়ে গেল আমের পুডিং। এবার ফ্রিজ থেকে বের করে  কাজু, কিসমিসও ছড়িয়ে ঠান্ডা-ঠান্ডা আমের পুডিং পরিবেশন করুন। 

এস/ আই.কে.জে/


রেসিপি আমের পুডিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250