বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

নতুন দিকে মোড় নিল চীন-যুক্তরাজ্য সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে চীনের দিকে ঝোঁকার সর্বশেষ নজির স্থাপন করল যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল বৃহস্পতিবার (২৯শে জানুয়ারি) ঘোষণা দিয়েছেন, ব্রিটিশ নাগরিকেরা শিগগির ভিসা ছাড়া চীন সফর করতে পারবে।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক ফার্মাসিউটিক্যালস অ্যাস্ট্রাজেনেকা দেশটিতে দেড় হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

বিবিসি জানায়, এই ঘোষণার মধ্য দিয়ে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টায় ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে এক কাতারে যোগ দিল যুক্তরাজ্য।

সিএনএন জানায়, যুক্তরাজ্যের কোনো সরকারপ্রধান প্রায় আট বছর পর চীন সফরে গেলেন। চার দিনের রাষ্ট্রীয় সফরে স্টারমার গতকাল প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক করেন। 

তিনি বলেন, চীন বৈশ্বিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি। তাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এখন খুবই জরুরি। আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমেই ব্রিটিশ জনগণের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। তাই যুক্তরাজ্য ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি এবং বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব প্রয়োজন।

স্টারমারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে প্রেসিডেন্ট সি বলেন, বড় পরিসরে স্থিতিশীল ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে বেইজিং আগ্রহী। দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন জোয়ার নিয়ে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের স্টারমার বলেন, চীনের পক্ষ থেকে ব্রিটিশ হুইস্কির ওপর শুল্ক কমানো এবং ব্রিটিশ নাগরিকদের জন্য ভিসা ছাড়া ৩০ দিন পর্যন্ত ভ্রমণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবশ্য এই বিষয়ে আলোচনা এখনো চলছে। এ ছাড়া যুক্তরাজ্যে ‘অনিয়মিত অভিবাসন’-সংক্রান্ত নিরাপত্তা সহযোগিতাও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

বৈঠকের পর রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রেসিডেন্ট সির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বিশ্বে ‘একতরফাবাদ, সুরক্ষাবাদ ও ক্ষমতার রাজনীতির’ উত্থান ঘটছে। এই অবস্থায় চীন ও যুক্তরাজ্য বহুপক্ষীয় ও মুক্ত বাণিজ্যের জন্য একসঙ্গে কাজ করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির কারণে একের পর এক মার্কিন মিত্রের চীন সফর আলাদাভাবে বিশেষজ্ঞদের নজরে রয়েছে। চলতি মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিং সফর করেন। ওই বৈঠকে বিভিন্ন আমদানি পণ্যে শুল্ক কমাতে রাজি হয়েছেন দুই নেতা। গত মাসে চীন সফরে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

বিশ্লেষকদের মতে, বেইজিং দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করছে এবং নিজেকে মুক্ত বাণিজ্য ও বিশ্বায়নের নির্ভরযোগ্য রক্ষক হিসেবে তুলে ধরতে চায়। তাই স্বল্প সময়ের ব্যবধানে মার্কিন মিত্রদের সফরকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখেছে বেইজিং।

এদিকে স্টারমারের সফরে হোয়াইট হাউসের কড়া নজর রয়েছে। কার্নির সফরে চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর শুল্ক কমানোর ঘোষণার পর কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

জে.এস/

চীন-যুক্তরাজ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250