বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

বিশ্ব ভালোবাসা দিবসকে বাড়াবাড়ি বললেন আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতি বছর ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে পালিত হয় বিশ্ব ভালোবাসা দিবস। প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে দিনটি উপভোগ করেন সবাই। তবে বিশেষ এই দিনটি একেবারেই অপছন্দ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের।

বর্তমানে সবচেয়ে সুন্দর সময় কাটছে আলিয়া ভাটের জীবনে। বলা যায়, স্বামী-সন্তানকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী। তবে ভালোবাসা দিবস কেন অপছন্দ আলিয়ার? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর ভক্তদের মনে।

সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে হাজির হয়েছিলেন আলিয়া। সেখানেই ভালোবাসা দিবসটি অপছন্দের কারণ খোলাসা করলেন তিনি।

আরো পড়ুন: বউকে খুশি করতে যে কৌশল জানালেন রণবীর ও জনি সিন্স

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে আলিয়া বলেন, সিঙ্গেল থাকতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু ছুটির দিনগুলোতে আশপাশে বেশি কাপল দেখলে খুব বিরক্ত লাগে। অভিনেত্রীর ভাষ্য, ভালোবাসা দিবস নিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করা হয় বলে মনে করেন আলিয়া।

প্রেমিক নেই বলেই আলিয়া এমন কথা বলছেন? করণের এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, একবার তার এক প্রেমিক তাকে ভালোবাসা দিবসে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু যতক্ষণ তারা একসঙ্গে ছিলেন ছেলেটি তার সঙ্গে কোনো কথা বলেনি। আর সে কারণেই আলিয়ার মনে হতো ভালোবাসা দিবস নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হয়।

সূত্র : আনন্দবাজার

এসি/ আই. কে. জে/ 



আলিয়া ভাট বিশ্ব ভালোবাসা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250