শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৫

#

প্রতীকী ছবি

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভাব-ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা ও যৌন হয়রানির বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হটলাইন সেবা চালু করেছে পুলিশ সদর দফতর।

পুলিশের সদর দফতরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের এআইজি ইনামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের যে কোনো স্থানে নারী নির্যাতন, কটূক্তি বা এমন ঘটনা ঘটলে এই হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে।

পুলিশের দেওয়া তিনটি হটলাইন নম্বর হলো- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।

এই নম্বরগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনি সেবা ও সুরক্ষা দিতে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ চালু রয়েছে।

ওআ/

হটলাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250