বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

অর্জুন রামপালের পছন্দের ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মনস্তাত্ত্বিক, কমেডি ও ইতিহাসনির্ভর গল্পের ভক্ত অর্জুন রামপাল। সম্প্রতি ‘অ্যাডোলেসেন্স’, ‘সাকসেশন’সহ বেশ কিছু সিরিজ দেখেছেন এই বলিউড অভিনেতা। নিজের ভালো লাগার কথা ভক্তদের সঙ্গেও শেয়ার করলেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে খুন হয় তারই মেয়ে সহপাঠী। তাকে গ্রেপ্তার করে পুলিশ। অ্যাডোলেসেন্স সিরিজের গল্পে গুরুত্ব পেয়েছে ওই কিশোরের মনস্তত্ত্ব। দেখানো হয়েছে গ্যাজেট, সোশ্যাল মিডিয়া আর অনলাইন কনটেন্টে ডুবে গিয়ে কতটা বিষিয়ে উঠছে কিশোরদের মন। গত মার্চে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল সিরিজটি।

অ্যাডোলেসেন্স নিয়ে অর্জুন রামপাল বলেন, ‘আমার মনে হয় অ্যাডোলেসেন্স সিরিজটি প্রত্যেক মা-বাবার দেখা উচিত। আজকের দিনে শিশুদের লালন-পালনের ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক হওয়া দরকার, সে শিক্ষা আছে এ সিরিজে।’

এইচবিওর সিরিজ ‘সাকসেশন’ তৈরি হয়েছে রায় পরিবারকে কেন্দ্র করে। যারা একটি প্রভাবশালী মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট গ্রুপের মালিক। এ পরিবারের প্রধান অসুস্থ হওয়ার পর দ্বন্দ্বে জড়ায় তার চার সন্তান। মিডিয়া গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তারা পরস্পরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এইচবিওতে ২০১৮ সালে শুরু হয়েছিল সিরিজটির প্রচার, চতুর্থ এবং শেষ সিজন প্রচারিত হয় ২০২৩ সালে।

অর্জুন রামপাল বলেন, ‘সাকসেশন, ইয়েলোস্টোন ও গেম অব থ্রোনস সিরিজগুলোও দেখার পরামর্শ রইল। এ ছাড়া সম্প্রতি দ্য হ্যান্ডমেইডস টেল দেখেছি, খুবই অসাধারণ সিরিজ।’

জে.এস/

বলিউড অভিনেতা অর্জুন রামপাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250