বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

ভালোবাসা দিবসে যে সুখবর দেবেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন বছরে গত ১২ই জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারলান’-র নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ভালোবাসা দিবসেও সুখবর দেবেন এই নায়িকা। বর্তমানে ব্যবসা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। আরও খবর নিয়ে হাজির হচ্ছেন। জানা গেছে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’।

আরো পড়ুন: মসজিদে বিয়ের পর পার্টি করে বিবাহত্তোর সংবর্ধনা স্বাগতার

বন্ধন বিশ্বাস পরিচালিত ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

সংবাদ মাধ্যমকে বন্ধন বিশ্বাস বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ই ফেব্রুয়ারি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে চিঠি দেয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই প্রচারণা শুরু করা হবে।’

‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি তৈরি হয়েছে দেশের চা শ্রমিকদের জীবনের কাহিনী ও বিভিন্ন টানাপোড়েন নিয়ে। সিনেমাটিতে নিরব-অপু ছাড়াও রয়েছে কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খানসহ অনেকে।

এসি/ আই.কে.জে/


সুখবর অপু বিশ্বাস ভালোবাসা দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250