বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

মে দিবস ও মার্ক্সজয়ন্তীতে টানা ৩ দিন ‘মার্ক্স ইন সোহো’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

১লা মে মহান মে দিবস ও ৫ই মে কার্ল মার্ক্সের ২০৮তম জন্মদিন। এ উপলক্ষে ঢাকার মঞ্চে টানা তিন দিন নাট্য সংগঠন বটতলা ও যাত্রিকের যৌথ প্রযোজনা ‘মার্ক্স ইন সোহো’ নাটকের তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১লা থেকে ৩রা মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মার্ক্স ইন সোহো।

মৃত্যুর ১০০ বছর পর কার্ল মার্ক্স পরকালের হর্তাকর্তাদের বুঝিয়ে তাকে তার বদনাম ঘোচানোর সুযোগ দিতে পৃথিবীতে কয়েক ঘণ্টার জন্য ফেরার ব্যাপারে রাজি করান। ইউরোপের একাধিক দেশ থেকে উচ্ছেদ হওয়ার পর মার্ক্স জীবনের বেশিরভাগ সময় কটিয়েছেন লন্ডনের সোহোতে। কিন্তু সেখানে পৌঁছানোর বদলে স্বর্গীয় একটি ছোট দাপ্তরিক ভুলের কারণে রাস্তা পাল্টে যাওয়ায় মার্ক্স নিজেকে আবিষ্কার করেন নিউইয়র্কের সোহোতে।

পৃথিবীতে ফিরে মার্ক্স বুঝতে পারেন, শুধু যে তার সারা জীবনের কাজের সম্পর্কে লোকের ভুল ধারণা রয়েছে তা নয়, তার মৃত্যুর পর পৃথিবী খুব সামান্যই বদলেছে। এমন অস্থির সময়ে মানুষের মুক্তি কোথায়? নাটকের নানা স্তরে দার্শনিক কার্ল মার্ক্সের পাশাপাশি জানা যাবে ব্যক্তি কার্ল মার্ক্সকেও। হাওয়ার্ড জিন রচিত নাটকটি অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নির্দেশনায় নায়লা আজাদ।

মার্ক্স ইন সোহোতে অভিনয় করেছেন হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা। সংগীত, সেট ও দৃশ্য পরিকল্পনায় নায়লা আজাদ, কোরিওগ্রাফি করেছেন নায়লা আজাদ ও উম্মে হাবিবা, সংগীত প্রয়োগ ইভা আফরোজ খান, পোশাক পরিকল্পনা তাহমিনা সুলতানা মৌ এবং আলোক প্রক্ষেপণে মীর মোহাম্মদ বাদল।

এইচ.এস/

মঞ্চনাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250