রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

১৩ বছর পর শেনজেনে যুক্ত হলো রোমানিয়া ও বুলগেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষে রোববার (৩১শে মার্চ) শেনজেনভুক্ত হলো ইউরোপের দেশ বুলগেরিয়া ও রোমানিয়া। তবে আপাতত কেবল সাগর ও আকাশপথেই শেনজেনভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্ত হতে পারবে এই দুই দেশ। 

ফলে পূর্ব ইউরোপের এই দুই দেশের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রায় ২৭ দেশে যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে ইইউভুক্ত দেশের নাগরিকরাও ভিসামুক্ত প্রবেশাধিকার পাবে নতুন যুক্ত হওয়া দুই দেশে। 

আরো পড়ুন: নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

জানা গেছে অস্ট্রিয়ার ভেটোর কারণে স্থল পথে এখনো শেনজেনে যুক্ত হতে পারেনি বুলগেরিয়া ও রোমানিয়া। কারণ হিসেবে বলা হয়, স্থলপথে এই দেশগুলো হয়ে সহজে ইউরোপীয় নন এমন অভিবাসীরা ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোতে পৌঁছে যেতে পারবেন। 

শনিবার (৩০শে মার্চ) ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, এটি দুই দেশের জন্যই একটি বড় সাফল্য । প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি এই এলাকার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। অবাধ চলাচলের জন্য বিশ্বের বৃহত্তম এলাকা এটি। আমরা সবাই মিলে আমাদের সমস্ত নাগরিকের জন্য একটি শক্তিশালী, আরও ঐক্যবদ্ধ ইউরোপ তৈরি করছি।’ 

সূত্র: বিবিসি 

এইচআ/ 

নতুন সদস্য শেনজেন রোমানিয়া-বুলগেরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250