বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

নারী-পুরুষ উভয়কে দেখলেই ভয় পান রাভিনা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাইরে একা বের হলেই নাকি আতঙ্কে ভোগেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। কারণ, অভিনেত্রীর সঙ্গে গত কয়েক মাস আগে ঘটে বসে এক কাণ্ড। এরপর থেকে তা স্মরণ করলে এখনও গায়ে কাঁটা দেয় অভিনেত্রীর।

কয়েক মাস আগে মুম্বাইয়ের বান্দ্রায় রভিনার গাড়ি থামিয়ে চড়াও হন তিন নারী। দাবি, রাভিনার গাড়ি নাকি তাদের ধাক্কা মেরেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তাকে মারতে উদ্যত হন ওই তিনজন। এরপর থেকেই মনে ভয় ধরেছে রাভিনার। সেই ভয় মনে রেখেই সম্প্রতি কয়েক পুরুষকে দেখে আতঙ্কে পড়ে যান অভিনেত্রী। তবে অযথা ভয় পাওয়াতে অনুতপ্তও রাভিনা। বিষয়টি নিয়ে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন ট্যান্ডন। নিজের ভয়ের কারণেই একটি ভুল করে বসেন অভিনেত্রী, এমনটি তুলে ধরেন। 

রাভিনা জানান, কিছুদিন আগে লন্ডনের রাস্তায় কয়েকজন পুরুষ তার দিকে এগিয়ে যান। তাতেই ভয়ে সিঁটিয়ে যান অভিনেত্রী। ওই ব্যক্তিরা জানতে চান, তিনিই রাভিনা ট্যান্ডন কি না। কিন্তু অভিনেত্রী নিজের পরিচয় অস্বীকার করে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান। পরে নিজের এই কাজে অনুতপ্ত হন। জানান, ওই ব্যক্তিরা হয়তো সেলফি তুলতে এসেছিলেন। কিন্তু জুন মাসের ঘটনার স্মৃতি এখনও তার মনে রয়েছে। সেই কারণেই ভয় পেয়ে যান। এমন ব্যবহারের জন্য নিজের অনুরাগীদের কাছে ক্ষমাও চান রাভিনা। 

এদিকে বিষয়টি নিয়ে খবর হতেই অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে আসা ব্যক্তিদের একজন প্রতিক্রিয়া দেন। ভাবিন নামের ওই ব্যক্তি জানান, তিনি সেলফি তুলতেই অভিনেত্রীর কাছাকাছি গিয়েছিলেন এবং তার ব্যবহারে অত্যন্ত অপমানিতও বোধ করেছিলেন। কিন্তু রাভিনার পোস্ট দেখে বিষয়টি বুঝতে পেরেছেন।

তার এই বক্তব্য শেয়ার করে রাভিনা জানান, নিশ্চিতভাবেই একদিন অনুরাগীর সঙ্গে দেখা করবেন এবং ছবিও তুলবেন।

ওআ/ আই.কে.জে/

বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250