রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

ঘরেই তৈরি করুন খেজুর গুড়ের ব্রাউনি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

পড়েছে কনকনে শীত। এ সময়ে সন্ধ্যাবেলায় অথবা রাতে খাবারের শেষে যদি মিষ্টান্ন হিসেবে ব্রাউনি হয়, তাহলে মনে হয় খারাপ হয় না। যারা ব্রাউনি খেতে পছন্দ করেন তারা বাড়িতেই খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। আর যেহেতু এটা গুড়ের সময়, তাই খেজুর গুড় দিয়েই তৈরি করতে পারেন সুস্বাদু ব্রাউনি।

উপকরণ-

মাখন ২৫০ গ্রাম,

কোকো পাউডার আধা কাপ,

গুড় ১ কাপ,

ডিম ৪টি,

ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ,

ময়দা ১ কাপ,

বেকিং পাউডার ১ চা-চামচ,

ডার্ক চকলেটের কুচি আধা কাপ ও তরল গুড় ১ কাপ।

আরো পড়ুন : মুগ ডালের পাকন পিঠা তৈরির রেসিপি

পদ্ধতি-

প্রথমে একটি প্যানে পানি গরম করে ওভেন থেকে নামিয়ে নিন। একটি বড় বাটিতে মাখন নিয়ে নিন। গরম পানির পাত্রের ওপরে রেখে মাখন গলিয়ে নিন। আধা ভাঙা গুড়ের সঙ্গে গলানো মাখন ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণে এবার একে একে চারটি ডিম মিশিয়ে নিন। মিশ্রণে ছাঁকনি দিয়ে চালা ময়দা, কোকো পাউডার ও বেকিং পাউডার দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন। সব শেষে ভ্যানিলা এসেন্স ও চকলেটের কুচি দিয়ে দিন। মিশিয়ে বেক করতে হবে। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে ১৫ মিনিট প্রিহিট করে নিতে হবে। ব্রাউনির মিশ্রণটি মাখন লাগানো একটি বেকিং ট্রেতে ঢেলে সমানভাবে বিছিয়ে দিতে হবে। প্রিহিট করা ওভেনে ২৫ থেকে ৩০ মিনিটের জন্য বেক করে নামিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে বেকিং ট্রে থেকে নামিয়ে কেটে তরল গুড় ছড়িয়ে পরিবেশন করুন গুড় দিয়ে তৈরি ব্রাউনি।

এস/ আই.কে.জে/

রেসিপি খেজুর গুড়ের ব্রাউনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250