মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

ঢাকায় ৬ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি, ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩০ পূর্বাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার (১লা অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি।

আর গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ২০৩ মিলিমিটার। রাজধানীতে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজ সকালেও বৃষ্টি হচ্ছে। তবে এখন বৃষ্টি খানিকটা কমে এসেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে গেছে। এতে চলাচলে সমস্যা হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা।

এদিকে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। আজ সারা দিনই বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর।

তরিফুল নেওয়াজ কবীর আজ সকালে বলেন, ঢাকায় ছয় ঘণ্টায় যে বৃষ্টি হয়েছে, সেটি দেশের সর্বোচ্চ। সম্ভবত এটি এ বছরে ঢাকায় সর্বোচ্চ বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিও হয়েছে ঢাকাতেই।

পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে না বলে জানান আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর। তিনি বলেন, আসলে একটি গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যে বগুড়াসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে।

বৃষ্টি ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটারের মধ্যে হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়।

বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের এই প্রবণতা ৪ঠা অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কমবেশি থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর।

জে.এস/

বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250